২২ এপ্রিল ২০১৩ - ১৯:৩০
পারস্য উপসাগরে যুদ্ধশক্তি বাড়িয়েছে ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরান পারস্য উপসাগরে যুদ্ধশক্তি বাড়িয়েছে। পারস্য উপসাগরীয় এলাকার শান্তি ও স্থিতিশীলতা এবং শত্রুর সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবেলার প্রয়োজন মাথায় রেখে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরান পারস্য উপসাগরে যুদ্ধশক্তি বাড়িয়েছে। পারস্য উপসাগরীয় এলাকার শান্তি ও স্থিতিশীলতা এবং শত্রুর সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবেলার প্রয়োজন মাথায় রেখে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রাজ্‌মজু এ কথা জানান। তিনি বলেন, ইরানের নৌসেনারা অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জমাদি ব্যবহার করছে এবং অভিজ্ঞতা সম্পন্ন এসব সেনা মুহূর্তের মধ্যে যেকোনো হামলার জবাব দিতে সক্ষম।

তিনি আরো বলেন, “ইসলামি বিপ্লব এবং এর অর্জনগুলোর সংরক্ষক হিসেবে শত্রুর ছোট বড় যেকোনো হুমকি মোকাবেলায় আমরা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখি।”

তিনি জানান, তার বাহিনীর কাছে যুদ্ধজাহাজ, টর্পেডো লাঞ্চার, মাইন পাতানোর নৌযান, সমুদ্র থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং পাইলটবিহীন ড্রোন রয়েছে। 

ইরানের এ কমান্ডার জোর দিয়ে বলেন, শত্রুর সম্ভাব্য হামলা ও হুমকি মোকাবেলার জন্য তার দেশের সামরিক শক্তি গড়ে উঠেছে এবং আঞ্চলিক কোনো দেশের জন্য তা হুমকি নয়।